EMarket?

 e-commerce/emarket


ই-কমার্স কি?(What is e-commerce?)

ই-কমার্স কথাটির মধ্যে দুটি আলাদা আলাদা শব্দ রয়েছে ই যেখানে শব্দের অর্থ হলো ইন্টারনেট আর কমার্স শব্দের অর্থ হলো বাণিজ্য বা ব্যবসা। ই-কমার্স কে অনেক মানুষ বলেন ইলেকট্রনিক কমার্স বা ইন্টারনেট কমার্স। তবে সাধারণত ইন্টারনেটের মাধ্যমে কোন পণ্য কেনা-বেচা কেই ই-কমার্স বলা হয়। ই-কমার্স হল একটি অনলাইন ব্যবসার মাধ্যম যেখানে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী কেনা এবং বেচা হয়ে থাকে। মাইক্রোসফট কোম্পানির co-founder বিল গেটস একটি সভায় বলেছিলেন ” যদি আপনার ব্যবসা ইন্টারনেটে উপলব্ধ নেই, তাহলে আপনার ব্যবসা কোন ব্যবসায় নয়”

ই-কমার্স কি

ই-কমার্স কে কত ভাগে ভাগ করা হয় ও কি কি?(How much is e-commerce divided into?)

ই-কমার্স ব্যবসা কে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেই চারটি ভাগ যথাক্রমে হল-

1. ব্যবসা থেকে উপভোক্তা (Business to consumer) | B2C কি?

B2C

যখন কোন ব্যবসায়ী সরাসরি কোন প্রোডাক্ট তৈরি করে কাস্টমারকে বিক্রি করে তাকে B2C বিজনেস বা ব্যবসা থেকে উপভোক্তা বিজনেস বলে। অর্থাৎ আপনি কোন রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনলেন, এবং সেই রেস্টুরেন্ট বিরিয়ানি তৈরি করে সরাসরি আপনাকে বিক্রি করল , বা কোন ব্যবসায়ী আপনাকে একটা ফোন বিক্রি করল এই ব্যবসার নিয়মটাকে ব্যবসা থেকে উপভোক্তার ব্যবসা বলা হয়।

2. ব্যবসা থেকে ব্যবসা (Business to business) | B2B কি?



যখন কোন ব্যবসায়ী তার ব্যবসায় তৈরি প্রোডাক্ট গুলি অন্য ব্যবসায়ীকে বিক্রি করেন এই প্রক্রিয়াটিকে B2B ব্যবসা বা ব্যবসা থেকে ব্যবসা বলা হয়। অর্থাৎ আপনার কোম্পানিতে যে জামাকাপড় তৈরি করেন আপনি, সেটি আরেকটি পাইকারি দোকানে আপনি বিক্রি করেন। আবার বলা যায় আপনি আপনার কোম্পানিতে ফেসওয়াশ তৈরি করেন সেই ফেসওয়াস টি আপনি আবার বিক্রি করেন কোন পাইকারি দোকান কে। এই পদ্ধতিটা কি বলা হয় ব্যবসায়ী থেকে ব্যবসায়ীর ব্যবসা বা B2B বিজনেস।

3. উপভোক্তা থেকে উপভোক্তা (Consumer to consumer) | C2C কি?



যখন কোনো উপভোক্তা আর একজন উপভোক্তা কে তারই ব্যবহৃত জিনিসগুলি বিক্রি করে থাকে, তাকেই উপভোক্তা থেকে উপভোক্তার ব্যবসা বা C2C বিজনেস বলা হয়। অর্থাৎ আপনি আপনার ব্যবহৃত পুরনো জিনিস গুলি যখন OLX ,Quikr এর মাধ্যমে বিক্রি করে থাকেন অন্য মানুষ কে, সেই পদ্ধতিটা কি বলা হয় C2C বিজনেস পদ্ধতি।

4. উপভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business) | C2B কি?





যখন কোনো উপভোক্তা তার ব্যবহৃত পণ্য কোন ব্যবসায়ীকে বিক্রি করে থাকেন তাকেই উপভোক্তা থেকে ব্যবসা বলা হয় বা C2B বিজনেস বলা হয়। অর্থাৎ আপনি আপনার ব্যবহৃত ফোনটি কোন দোকানে এক্স চেঞ্জ করে নতুন ফোন কিনলেন বা ফোন দোকানে বিক্রি করে নতুন ফোন কিনলেন। আবার বলা যায় আপনি কোন ফটো বা ভিডিও এডিট করে কোন ব্যবসায়ীকে বিক্রি করলেন এই পদ্ধতিটা কেই C2B বিজনেস পদ্ধতি বলা হয়।

Comments